গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National তেলেগু সিনেমায় নক্ষত্রপতন, প্রয়াত কোটা শ্রীনিবাস রাও

    তেলেগু সিনেমায় নক্ষত্রপতন, প্রয়াত কোটা শ্রীনিবাস রাও

    0
    301
    ছবি সৌজন্যে : এক্স
    প্রয়াত প্রখ্যাত তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। রবিবার হায়দরাবাদে। জুবিলি হিলসে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
    ঘটনাচক্রে দু দিন আগেই নিজের ৮৩ তম জন্মদিন পালন করেন এই বর্ষীয়াণ অভিনেতা। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে যান চিরঞ্জীবী, রামচরণ সহ তেলেগু ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা, অভিনেত্রীরা। ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন কোটা শ্রীনিবাস রাও।
    অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক। প্রায় চার দশক ধরে শ্রীনিবাস অভিনয় জগতে কাজ করেছেন। তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি-সহ বিভিন্ন ভাষায় ৭৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।