১২ বছরে উষ্ণতম মকর সংক্রান্তি বঙ্গে 

0
154
ছবি সৌজন্যে : নিজস্ব
১২ বছরে উষ্ণতম মকর সংক্রান্তি পশ্চিমবঙ্গে। কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ চড়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের উপর।
কলকাতায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকলেও পরে মূলত পরিষ্কার আকাশ। তবে রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আশপাশের জেলাগুলিতে সামান্য কম তাপমাত্রা। পৌষের শেষ দিনে হাড়কাঁপানো ঠান্ডার বদলে সঙ্গী শুধু হিমেল হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন পারদ তেমন ওঠানামা করবে না। ফলে তাপমাত্রা খুব একটা বদলের সম্ভাবনা নেই। এদিকে, মঙ্গলবার সকাল ৬.৫৮ থেকে শুরু হয়েছে গঙ্গাসাগরের পুণ্যস্নান। চলবে বুধবার সকাল পর্যন্ত। শীতের কামড় খানিকটা কম থাকায় কিছুটা সুবিধায় পুণ্যার্থীরা। তবে সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় জেলাতে।
কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।