রাজ্য জুড়ে শীতের দাপট, উত্তুরে হাওয়াও

0
110
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পৌষ মাস পড়তেই কলকাতা সহ রাজ্য জুড়ে চলছে শীতের ঝোড়ো দাপট। তবে, সোমবারের মতো আজও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার জন্য গত কয়েকদিনে তাপমাত্রা কমছিল। সোমবারের থেকে স্বাভাবিকের থেকে সামান্য বেশি হয়েছে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার অর্থাৎ বড়দিন থেকে ফের তাপমাত্রা কমে যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনও সতর্কতা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে, শীতকালে স্বাভাবিকভাবে যেমন থাকে। আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। বছরের শেষ কয়েকটা দিনে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্য়বাসী।