গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমি ঝঞ্ঝায় চড়ছে পারদ, ঘন কুয়াশার দাপটও 

    পশ্চিমি ঝঞ্ঝায় চড়ছে পারদ, ঘন কুয়াশার দাপটও 

    0
    187
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে ফের পারদ ঊর্ধ্বমুখী কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যারফলে ভাটা পড়েছে শীতের আমেজে।
    আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সপ্তাহান্তে ফের ফিরতে পারে শীতের আমেজ। শনি ও রবিবার তাপমাত্রা সামান্য কমতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৪.৮ ডিগ্রি।হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব অনেকটাই কমবে। বরং বাড়বে পুবালি হাওয়ার দাপট। ফলে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে চলবে ঘন কুয়াশার দাপট। তবে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
    উত্তরে কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।