গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata বাড়ল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা

    বাড়ল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা

    0
    56
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পূর্বাভাস সত্যি করে সোমবার সকালে বেড়েছে কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
    এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার একধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই পরিস্থিতি নাকি চলবে বেশ কয়েকদিন। এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় একইরকম থাকবে।
    দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।