গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata নিম্নচাপ, শীতে জোর ধাক্কা, চড়বে পারদ 

    নিম্নচাপ, শীতে জোর ধাক্কা, চড়বে পারদ 

    0
    66
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে শীতের দাপট স্পষ্টভাবে কমতে শুরু করেছে। ফলে আবার বাড়তে পারে তাপমাত্রা।
    এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতায় বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং রাতের তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে পূর্বাভাস। আকাশ পরিষ্কারই থাকবে, ফলে দিনের বেলায় রোদের উপস্থিতি বেশি অনুভূত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণ—উভয়বঙ্গেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
    আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, চলতি সপ্তাহেই সমুদ্রে আরও একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত রয়েছে। তবে রাজ্যে এখনই উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।