চলতি সপ্তাহে দক্ষিণের তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি!

0
456
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চলতি সপ্তাহে তীব্র দাবদাহে পুড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। পাশাপাশি তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী তিনদিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রির ঘর। পশ্চিমের জেলায়গুলিতে পারদ পৌঁছবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই সামান্য উপরে। সকালে-সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।