পশ্চিমী ঝঞ্ঝার জের, ২ দিন বাড়তে পারে তাপমাত্রা

0
82
ছবি সৌজন্যে : নিজস্ব
১৮ বছর পর কার্যত শীতলতম বর্ষবরণ হলেও বেলা বাড়তে চড়তে থাকে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ২ দিন তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ এবং শনিবার ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। ৬ এবং ৭ তারিখ ফের তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। এদিকে বৃহস্পতিবার ভোরে কলকাতার পারদ নেমেছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম। ২০০৮ সালে বছরের প্রথম দিন কলকাতার পারদ নেমেছিল ১১.৪-এ। ১৮ বছরের মধ্যে পয়লা জানুয়ারি কখনও এতটা পারদপতন হয়নি কলকাতায়। বুধবার ছিল এই মরসুমের সবচেয়ে শীতলতম দিন।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে।