গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সপ্তাহান্তে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে

    সপ্তাহান্তে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে

    0
    150
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ডিসেম্বরের মাঝে দক্ষিণের জেলাগুলিতে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা সোমবারের চেয়ে বেড়েছে।

    মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর। তার পর শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের শুক্রবার ও শনিবার আকাশ মেঘলা থাকতে পারে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে।

    তবে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।