
মন্দির মসজিদের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আক্রমণ করেছেন অমিত শাহ। সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মন্দির মসজিদের রাজনীতি তৃণমূল তো বটেই, তৃণমূল ছেড়ে বেরিয়ে যাওয়া একজন বিধায়ক করছেন।
একযোগে তৃণমূল, হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বেকারত্ব, নারী সুরক্ষা থেকে অনুপ্রবেশকারী এত কিছু থাকতে নির্বাচনের মুখে মন্দির মসজিদ রাজনীতি ঠিক কিনা তার জবাব পশ্চিমবঙ্গ বাসী। অমিত শাহ-রা রামন্দির করেছেন।
২২ জানুয়ারি ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। এসব যেদিন বন্ধ হবে সেদিন তিনি বন্ধ রাখবেন। পাল্টা বিঁধেছেন হুমায়ুন কবির। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েও খোঁচা দিয়েছেন।
