অস্থায়ী হোমগার্ড স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

0
139
ছবি সৌজন্যে : এক্স

অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে উঠেছে মধ্যমগ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মাত্র চার মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছিল। তবে বিয়ের মাত্র এক মাস পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়।

স্ত্রীর পরিবারের অভিযোগ, স্বামী এবং তার পরিবার তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন। এই নিপীড়নের মাত্রা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত স্ত্রীকে হত্যা করে তার দেহ ঝুলিয়ে রাখা হয়, যা দেখে প্রথমে আত্মহত্যার আশঙ্কা করা হলেও পরিবারের সদস্যরা তা মানতে নারাজ ছিল।

তাঁদের অভিযোগ ছিল, মেয়েকে হত্যা করেই ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে স্বামীকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।