গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Malda বেতন বাকি, বিক্ষোভে মালদা মেডিক্যালের অস্থায়ী কর্মীরা

    বেতন বাকি, বিক্ষোভে মালদা মেডিক্যালের অস্থায়ী কর্মীরা

    0
    179
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বকেয়া বেতন মেটানোর দাবিতে দিনভর বিক্ষোভ দেখিয়েছেন মালদা মেডিক্যাল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। এরপরই বুধবার এই ১৩৫ জন কর্মী কর্মবিরতির পথে হাঁটেন।
    আর সেই জন্য দুর্ভোগে পড়তে হয় রোগীর আত্মীয়দের। অস্থায়ী কর্মীরা না থাকায় বুধবার  সকালে রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোলে করে নিয়ে যেতে হচ্ছে পরিজনদেরই, অভিযোগ উঠেছে এমনটাই। জানা গিয়েছে, এই কর্মীরা ঠিকাদার সংস্থার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন।
    পাঁচ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছেন, তাঁরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছেন।