
সিনসিনাটি ওপেনের ফাইনালটা শেষ হয়েছে তেমন কোনো লড়াই ছাড়াই। এটিকে অপ্রত্যাশিত বলাই স্বাভাবিক হবে। মাত্র ২২ মিনিট কোর্টে লড়াইয়ের পর অসুস্থ হয়ে পড়েন ইয়ানিক সিনার।
ফলে তিনি বাধ্য হন মাঠ ছাড়তে।সিনার শারীরিকভাবে অসুস্থ হয়ে কোর্ট ছাড়ায় সহজ জয় নিয়ে ক্যারিয়ারের প্রথম সিনসিনাটি ওপেন ট্রফি হাতে তুললেন স্পেনের কার্লোস আলকারাজ।বলা হচ্ছে অসুস্থতা নিয়ে ফাইনালে কোর্টে নেমেছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার।ম্যাচের শুরুতেই সাত পয়েন্ট হারিয়ে ৫-০ গেমে পিছিয়ে পড়েন।এরপরপরই তিনি ম্যাচ ছাড়ার সিদ্ধান্ত নেন।আমেরিকার সিনসিনাতি শহরের ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিনারের আর কোর্টে নামা সম্ভব হয়নি। আগামী রবিবার থেকে শুরু হওয়া বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে সুস্থ হয়ে ফিরে আসার উপর এখন নজর দেবেন সিনার। ফাইনালের লড়াইয়ে নিজেকে মেলে ধরতে না পেরে হতাশ সিনার বলেছেন, তিনি দারুণ হতাশ। অসুস্থ বোধ করছিলেন পরে রাতে মনে হয়েছিল পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়নি। শুধুমাত্র সমর্থকদের কারনে কোর্টে এসেছেন। তারা ফাইনার ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছে। সিনার আরো জানিয়েছেন এখন তিনি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের দিকে নজড় দেবেন,এখন মূল লক্ষ্য অবশ্যই ইউএস ওপেন।
সুস্থতা সবচেয়ে বেশী জরুরী। এরপর দেখা যাক কি হয়।এর বাইরে সামান্য কিছু অসুস্থতা ছাড়া এ বছরটা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সিনার।
