গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নতুন বছরে গুলি-বোমাবাজিতে উত্তপ্ত মণিপুর

    নতুন বছরে গুলি-বোমাবাজিতে উত্তপ্ত মণিপুর

    0
    130

    নতুন বছরের প্রথম দিনও গুলি-বোমাবাজিতে উত্তপ্ত মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যে অশান্তির জন্য মঙ্গলবারই ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

    আশা করেছেন, নতুন বছরে শান্তি ফিরবে। কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদন ফলপ্রসূ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বুধবারের ঘটনা। মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কদংবন্দ অঞ্চলে হামলা চালিয়েছে কয়েকজন জঙ্গি। সূত্রের খবর, তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে জঙ্গিরা। হয় বোমাবাজিও। আচমকা হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ কদংবন্দে পাহাড়ের উঁচু জায়গা থেকে হামলা শুরু করে জঙ্গিরা। পাহাড়ের নীচের দিকে থাকা গ্রাম লক্ষ্য করে গুলি এবং বোমা ছুড়তে থাকে তারা। গ্রামে মোতায়েন থাকা স্বেচ্ছাসেবক দল সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিতে শুরু করে। খবর দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকেও।

    পুলিশ জানিয়েছে, দ্রুত বাহিনী পৌঁছে গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় কোনও হতাহতের খবর নেই।