জনজাতি যুবকের মৃত্যু, নির্বাচন অশান্তিতে তপ্ত ত্রিপুরা

0
244
JANAJATI YUBOKER MRITYU NIRBACHAN ASHANTITE TAPTO TRIPURA
JANAJATI YUBOKER MRITYU NIRBACHAN ASHANTITE TAPTO TRIPURA
গোষ্ঠী কোন্দল ও পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক অশান্তি এবং এক জনজাতি যুবকের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরায়।
উত্তর-পূর্বের ওই রাজ্যে একাধিক হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত এক জনজাতি যুবকের হাসপাতালে মৃত্যু ঘিরে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ এবং বিএসএফ। হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন। বিরোধীদের অভিযোগ, হিংসা ঠেকাতে সক্রিয় হয়নি মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রশাসন। অন্যদিকে, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম ত্রিপুরা জেলায়। আগামী ৮ অগস্ট ওই জেলার পাঁচটি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত ভোট রয়েছে। রাজনগর এবং বিশালগড়ে বিরোধী বাম-কংগ্রেস জোটের প্রার্থীদের মনোনয়ন পেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে দফায় দফয় সংঘর্ষ হয়েছে এলাকাজুড়ে।