
বিজেপির ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার আসানসোলের বারাবনি। তৃণমূল বিজেপি দুই পক্ষই লাঠি, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়।
যদিও বিশাল পুলিশবাহিনী দুই পক্ষকে সামাল দিতে সমর্থ হয়। ঘটনার জেরে আসানসোলের গৌরান্ডি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। জানা গিয়েছে ইটাপাড়া কয়লাখনিতে বিভিন্ন দাবি নিয়ে আমডিহা থেকে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যায় বিজেপি। অন্যদিকে পাল্টা মিছিল করে তৃণমূল।
ইটাপাড়া মোড়ে দুপক্ষ মখোমুখি হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লাঠি, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। যদিও দুপক্ষকেই আটকে দেয় বারাবনি থানার বিশাল পুলিশ বাহিনী।
