বাংলাদেশকে বিভ্রান্তের চেষ্টা ভারতের : বিএনপি

0
132
ছবি সৌজন্যে : এক্স
অসত্য কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 লন্ডনে আয়োজিত এক সমাবেশে   মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহেতুক অসত্য কথা বলে বাংলাদেশের মানুষকে ভারত বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে, সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে। আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা হয়েছে, কলকাতায় হামলা হয়েছে।বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে। অন্যদিকে  অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে, সেটি রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না। ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন, তাঁরা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হন না। তাঁরা পণ্য বিক্রি করেন। যেখানে লাভ ভাল, যেখানে বাণিজ্যিক আগ্রহ রয়েছে, সেখানেই পণ্য বিক্রি করেন রপ্তানিকারকরা। সেটা তাদের কাছেও হতে পারে, বা অন্য কারোর কাছে।
তিনি আরও জানিয়েছেন, বাজারে এর জেরে কোনও অস্থিরবস্থা তৈরি হবে না, বরং সরকার সমস্ত রকমের ব্যবস্থা নিচ্ছে, যাতে পণ্যের যোগান মসৃণ থাকে।এদিকে, বাংলাদেশে অন্তত ৭০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ উঠেছে।