
দোলের দিন দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে রবীন্দ্র সরোবরে। লেকের ভিতর সুইমিং ক্লাবের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
নিয়ম ভেঙে রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবেশপ্রেমী ও প্রাতঃভ্রমণকারীদের একাংশর। রবীন্দ্র সরোবরের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। তখনই ক্লাব কর্তৃপক্ষের বচসা বেধে যায়। ক্লাব সদস্যদের দাবি অনুমতি নিয়েই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। যদিও তা মানতে নারাজ লেক লাভার্স ফোরাম। কলকাতার ফুসফুস তথা জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে কেএমডিএ। পরিবেশ আদালতের নিয়ম মেনে প্রতিবছরই দোল, হোলির দিন বন্ধ থাকে রবীন্দ্র সরোবরের গেট।
অভিযোগ এবার সেই নিয়ম ভঙ্গ করেছেন ক্লাব মেম্বাররা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।









