টিএমসিপি-র সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়ের কলেজ, ফাটল মাথা

0
353
DOMJUR  CONFLICT IN AZAD HINDU COLLEGE
DOMJUR CONFLICT IN AZAD HINDU COLLEGE
টিএমসিপি-র দুই দলের সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়ে। আজাদ হিন্দ কলেজ। তৃণমূলেরই দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে এক ছাত্রীর মাথা ফেটে গিয়েছে। আহত হয়েছে আরও একজনের।
তাঁদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে শুক্রবার আজাদ হিন্দ কলেজের ১২ সদস্যের পরিচালন সমিতির বৈঠক ছিল। সেই বৈঠকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রছাত্রীদের অভিযোগ মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান ঘোষকে এই কলেজের পরিচালন। সমিতির সভাপতি করা হয়েছে। যিনি তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের ঘনিষ্ঠ। কিন্তু তুফান ঘোষকে মানবেন না বলে সকাল থেকে ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন। তুফানের বিরুদ্ধে পোস্টার পড়ে। অভিযোগ বিকেলে পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে বহিরাগত ছাত্রদের নিয়ে কলেজে উপস্থিত হন তুযণন ঘোষ। এরপরেই দুইদল ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী কলেজে পৌঁছয়। বিক্ষোভের জেরে দৌড়ে কলেজ ছাড়েন তুফান ঘোষ।