
নারী দিবসে সিপিএমের মহিলা সমিতির মিছিল ঘিরে উত্তেজনা। লিঙ্গ বৈষম্য দূর করে সম কাজে সম বেতন, নারীদের অধিকারের দাবিতে শিয়ালদহ থেকে মিছিল করে সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি।
কিন্তু মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ হওয়ায় রফি আহমেদ কিদওয়াই রোডে মিছিল আটকে দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় মহিলা সমিতির সদস্যদের।
তাঁদের অন্য রাস্তা দিয়ে মিছিল ঘুরিয়ে নেওয়ার কথা বললেও পুলিশকে ঘিরে বিক্ষোভদেখাতে থাকেন মহিলা সমিতির সদস্যরা।
