
অসুস্থ বাচ্চাকে দুগ্ধ পান করাতে এসে হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে পড়ে মৃত্যু হয়েছে এক প্রসূতি রোগীর। জানা গিয়েছে মৃত ওই প্রসূতি রোগী নাম সাবিনা খাতুন। বাড়ি মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি বেসরকারি নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দেন সাবিনা খাতুন। সেখানে অসুস্থ হয়ে পড়ে ওই সন্তান। এরপর ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার বিকেলে মালদহ মেডিকেলে অসুস্থ বাচ্চা কে দুগ্ধ পান করানোর জন্য যান ওই প্রসূতি রোগী। অভিযোগ সেই সময় রোগীর সঙ্গে থাকা তার বোন কে বের করে দেয় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। এরপর একাই ওই রোগী ওয়ার্ডে যাওয়ার সময় হাসপাতালে মেঝেতে পড়ে যান।
সেই সময়ই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতের ফলে মৃত্যু হয়েছে ওই প্রসূতির।








