কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, মৃত বেড়ে ৬০০

0
21
ছবি সৌজন্যে : এক্স
আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০ জনে পৌঁছেছে। দেশটির সরকারি পরিসংখ্যান দিয়ে বৃহস্পতিবার ফরাসি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সম্প্রদায়ের মাঝে ইবোলার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ৭৫৯।
ইবোলার বুন্দিবুগিও প্রজাতির এই প্রাদুর্ভাব দেশটির ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভুর ৩৭টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়েছে। তবে দেশটির সরকারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, শোপো প্রদেশের কিসাঙ্গানিতেও দুই ব্যক্তির শরীরে বুন্দিবুগিও প্রজাতি শনাক্ত হয়েছেন। ইতুরির নিয়া-নিয়া স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে ওই দুই ব্যক্তি সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। আক্রান্তদের মধ্যে প্রায় ৭৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এবং ২৮৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছে।