
বর্ষবরণের রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সুইজারল্যান্ডের এক পানশালা। ঘটনাটি ঘটেছে সুইৎজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বিস্ফোরণের ভয়াবহতা দেখা যাচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। জানা যাচ্ছে, ঠিক সে সময় পানশালার ভিতরে বহু মানুষ বর্ষবরণের উদ্যাপনে ব্যস্ত ছিলেন।
বিস্ফোরণে তারা গুরুতর আহত হন। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবাগুলি। আনা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করার চেষ্টা চলছে। তবে ঠিক কি থেকে এই বিস্ফোরণ তা এখন স্পষ্ট নয়।





