
ভয়ঙ্কর তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। চলতি মরশুমের গরম ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ড-সহ একাধিক দেশে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে চলতি মরশুমের গরম।
ইউরোপের একাধিক শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। তীব্র গরমে রীতিমতো ওষ্ঠাগত সেখানকার জনজীবন। ফ্রান্সে ইতিমধ্যেই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। ইউরোপের তাপপ্রবাহের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল। এই অস্বাভাবিক গরমের পিছনে রয়েছে জলবায়ু পরিবর্তন। এ ছাড়াও রয়েছে এল নিনো-র প্রভাব। এই আবহাওয়া চক্র ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
