
ফের সন্ত্রাসবাদকে মদত দিলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাঁর সাফ বার্তা, এবার ভারতীয় বাহিনী কোনও সংযম দেখাবে না।
তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ না করে তাহলে অপারেশন সিঁদুর-এর দ্বিতীয় ভাগ খুব বেশি দূরে নয়। রাজস্থানের একটি সেনা পোস্ট থেকে সেনাপ্রধান বলেছেন, অপারেশন সিঁদুর ওয়ান পয়েন্ট জিরো-তে ভারতে যে সংযম দেখিয়েছিল, এবার আর তা বজায় রাখা হবে না।
এরপরই তাঁর চরম হুঁশিয়ারি এবার ভারত এমন কিছু করবে যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোলে তাদের স্থান ধরে রাখতে চায় কিনা। তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।









