উদীয়মান বিশ্বব্যবস্থায় সন্ত্রাসবাদ হুমকি : রাজনাথ 

0
40
ছবি সৌজন্যে : এক্স
উদীয়মান বিশ্বব্যবস্থায় সন্ত্রাসবাদ সবচেয়ে গুরুতর হুমকি হয়ে উঠেছে। কিরগিজস্তানের এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এমনই দাবি করেছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে এসসিও এই ধরনের কর্মকাণ্ড ও মতাদর্শের নিন্দা করেছে।
সন্ত্রাসবাদ দমন এসসিও-র একটি মৌলিক নীতি। মাত্র দুদিন আগে, ২২ এপ্রিল,ভারত পহেলগাঁও জঘন্য সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করেছেন। পহেলগাঁওয়ের সেই হত্যাকাণ্ড সমগ্র মানবতাকে নাড়া দিয়েছিল।
অপারেশন সিঁদুরের সময় ভারত দৃঢ় সংকল্প প্রদর্শন করেছেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলগুলো আর ন্যায়সঙ্গত শাস্তির আওতার বাইরে থাকবে না। গত বছর, তিয়ানজিন ঘোষণাপত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও সম্মিলিত অবস্থান তুলে ধরেছিল। এটি ছিল সন্ত্রাসবাদ এবং এর অপরাধীদের প্রতি আমাদের শূন্য-সহনশীলতার দৃষ্টিভঙ্গির একটি প্রমাণ।