
সন্ত্রাসবাদ এবং এর যুক্ত সমর্থকরা সমগ্র মানবতার শত্রু। দিল্লির হায়দরাবাদ হাউসে ব্রাজিলের প্রেসিডেন্ট-র সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারত এবং ব্রাজিল দু’দেশই মনে করে সমস্ত সমস্যার সমাধান আলোচনা এবং কূটনীতির মাধ্যমে। ভারত এবং ব্রাজিল একমত যে সন্ত্রাসবাদ এবং এর সমর্থকরা সমগ্র মানবতার শত্রু। প্রধানমন্ত্রীর মন্তব্য, দু’দেশ এও একমত যে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অপরিহার্য। এই দিকে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়া হবে।
বিশ্ব মঞ্চে ভারত এবং ব্রাজিলের অংশীদারিত্ব শক্তিশালী এবং প্রভাবশালী। গণতান্ত্রিক দেশ হিসেবে, গ্লোবাল সাউথের অগ্রাধিকার এবং আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবে। ভারত এবং ব্রাজিল যখন একসঙ্গে কাজ করে, তখন গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও শক্তিশালী এবং আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
