
যদি কাঁটা ফোটে, তা হলে গোটা শরীরে অস্বস্তি হয়। তবে এবার ওই কাঁটা বের করেই ছাড়বেন। গুজরাটের গান্ধীনগরের সভা থেকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে এভাবেই আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গুজরাটের জনসভা থেকে ইঙ্গিতে কংগ্রেসকেও বিপাকে ফেলতে ছাড়েননি তিনি।
স্বাধীনতার পর প্রথম কাশ্মীরে হওয়া সন্ত্রাস হামলার কথা মনে করিয়ে তিনি বলেছেন, যে রাতে প্রথম কাশ্মীরে সন্ত্রাসে হামলা চলেছিল। উপত্যকার একটা অংশ ভারতের থেকে কেড়ে নিল। যদি ওই দিনেই পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হত, তাহলে আজ এই দিনগুলো দেখতে হত না।
মোদীর সংযোজন, বল্লভভাই প্যাটেল বলেছিলেন, যতক্ষণ না পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরকে সন্ত্রাসবাদীদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হামলা চালাতে। কিন্তু ওনার কথা কেউ শোনেনি। শুনলে ৭৫ বছর আগেই ওদের বাড়াবাড়ি খতম হয়ে যেত। বাইট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
