গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ পাক স্পনসর্ড প্রমাণ হয়েছে  ঃ শাহ

    ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ পাক স্পনসর্ড প্রমাণ হয়েছে  ঃ শাহ

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ পাকিস্তান স্পনসর্ড। অপারেশন সিঁদুরের পর সারা বিশ্বে পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে । বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন ৮ তারিখ কয়েক মিনিটের অপারেশন সিঁদুরের জেরে ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে  দিয়েছে  ভারতীয়  সেনাবাহিনী। যার মধ্যে দুটো জঙ্গিদের হেডকোয়ার্টার ছিল।
    জঙ্গিদের ওপর ভারতের প্রত্যাঘাতকে ওরা পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলে ভারতের সাধারণ মানুষ টার্গেট করে হামলা দুঃসাহস দেখায় । কিন্তু তাতে ভারতের কিছুই হয়নি। যখন পাকিস্তানের সেনা ভারতের সাধারণ মানুষ, সেনাঘাঁটি ওপর হামলার দুঃসাহস দেখায়  এরপরেই ৯ তারিখ ভারতীয়  সেনা পাকিস্তানের এয়ার বেসের ওপর আঘাত হানে।
    ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে । ভারতের মার খেযে কার্যত দিশেহারা হয়ে যায়  পাকিস্তান। অপারেশন সিঁদুর ভারতের ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছে । ভারতের মারে যে সব জঙ্গিরা মারা গিয়েছে  তাদের শেষকৃত্যে পাক সেনা কর্তাদের দেখা গিয়েছে  । এটাই স্পষ্ট করেছে পাকিস্তানের মনোভাব।