জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে এনকাউন্টারে নিহত জঙ্গি

0
112
ছবি সৌজন্যে : এক্স
জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় পুলিশ ও সরক্ষা বাহিনীর যৌথ অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে। জানা গিয়েছে, কিশতওয়ার জেলার ছাক্র বনাঞ্চলে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি, সেই খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালানোর সময়ই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে। জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে।