গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International জঙ্গি তালিকাভুক্ত টি আর এফ : ট্রাম্পকে সাধুবাদ দিল্লির

    জঙ্গি তালিকাভুক্ত টি আর এফ : ট্রাম্পকে সাধুবাদ দিল্লির

    0
    104
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    পহেলগাঁওয়ে হামলা চালানো টিআরএফকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা। বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, সন্ত্রাসদমনে আমেরিকার সঙ্গে ভারতের গভীর সহযোগিতা রয়েছে। সেটারই প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।

    মার্কিন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।উল্লেখ্য ২২ এপ্রিলের নরসংহারের পর দায় স্বীকার করে লস্করের ছায়া সংগঠন,দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট।কিন্তু কয়েকঘন্টার মধ্যেই তা প্রত্যাহারও করে নেয় টিআরএফ।তবে সন্ত্রাসবাদী হামলার পর প্রথমে টিআরএফের তরফে দায় স্বীকার করা ও পরে তা অস্বীকার করার নেপথ্যেও পাকিস্তানের হাত দেখছেন তদন্তকারীরা।এবং পুরোটাই হয়েছে পরিকল্পিত ছকে।তারপরে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নিন্দাপ্রস্তাব প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।তবে সেই প্রস্তাবে সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফের নাম উল্লেখ করা হয়নি। পাকিস্তান এবং চিনের আপত্তিতেই নিন্দাপ্রস্তাবে টিআরএফের নাম রাখা হয়নি, এমনটাই ধারণা ছিল কূটনৈতিক মহলের। তবে পাকিস্তানের শত প্রতিরোধ সত্ত্বেও এবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় ঢুকে পড়ল টিআরএফ। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর এই ঘোষণার পরেই বিবৃতি দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে,সন্ত্রাসদমন এবং জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার পক্ষে বারবার সওয়াল করেছে ভারত। টিআরএফকে জঙ্গি ঘোষণা করার বিষয়টিও সন্ত্রাসদমনে ভারত-আমেরিকার সহযোগিতার প্রতিফলন। সঠিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে টিআরএফকে নিয়ে।