মুর্শিদাবাদের গ্রেফতার ২ জঙ্গি, চিকেন নেকে হামলার ছক!

0
204
ছবি সৌজন্যে : নিজস্ব
বাংলাদেশের অস্থিরতার মধ্যে ২ জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এদের বিরুদ্ধে মাদ্রাসার আড়ালে মুর্শিদাবাদে স্লিপার সেল চালানোর অভিযোগ উঠেছে।
অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অপারেশন প্রঘাতে ২ দিনে ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার জানিয়েছেন ১৮ তারিখ রাজ্য পুলিশের এসটিএফ এবং অসম পুলিশের যৌথ টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলার ২ জঙ্গিকে গ্রেফতার করে। মণিরুল শেখ এবং মহম্মদ আলির বাড়িতে তল্লাশি চালিয়ে বই, মোবাইল ফোন, পেনড্রাইভ এবং নকল পরিচয়পত্র মিলেছে। এই দুইজনকে গ্রেফতার করে অসমে নিয়ে গিয়েছে অসম পুলিশ। এছাড়া অসম থেকে ৫ জন, কেরালা থেকে ১ জনকেও গ্রেফতার করা হয়েছে। মূলত স্লিপার সেলের উদ্দেশ্য ছিল নাশকতামূলক কাজে স্থানীয়দের উদ্ভূত করে তাদের সংগঠনের যুক্ত করা। পাশাপাশি উত্তর-পূর্বভারতের চিকেন নেক বলে পরিচিত শিলিগুড়িতে হামলার ছক ছিল বলে অনুমান। সুপ্রতিম সরকার জানিয়েছেন এরা আনসারুল্লা বাংলা টিমের হয়ে অসম, বাংলা এবং কেরলে স্লিপার সেল তৈরির কাজ করছিল।
এই সংগঠনটি ২০১৩-২০১৫ ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। একাধিক ব্লগারকে হত্যার অভিযোগ রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে। রাজ্য পুলিশের এসটিএফ যৌথভাবে তদন্ত চালিয়েছে।