গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National হামলার বছর দুয়েক আগেই পাকিস্তান থেকে ভারতে আসে জঙ্গিরা!

    হামলার বছর দুয়েক আগেই পাকিস্তান থেকে ভারতে আসে জঙ্গিরা!

    0
    80
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    অপারেশন মহাদেব-এ নিহত তিন জঙ্গি বছর দুয়েক আগেই ভারতে প্রবেশ করেছিল। সম্প্রতি তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে খবর। নিহত তিন জঙ্গিই ছিল পাকিস্তানের নাগরিক এবং তারাই পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল।
    সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত তিন জঙ্গির নাম সুলেমান শাহ ওরফে ফয়জল জাট, আবু হামজা ওরফে আফগান এবং ইয়াসির ওরফে জিবরান। তারা প্রত্যেকেই লস্কর-ই-তৈবার সদস্য ছিল বলেও প্রমাণ মিলেছে। ওই তিনজনের কাছ থেকে পাকিস্তানের ভোটার পরিচয়পত্র, করাচিতে তৈরি চকোলেট এবং একটি মেমরি কার্ড মিলেছে, যাতে আঙুলের বায়োমেট্রিক ছাপ রয়েছে বলে সূত্রের খবর্ষা।
    সুলেমান এবং হামজার দেহ থেকে দুটি ল্যামিনেট করা ভোটার আইডি স্লিপ মিলেছে। পাকিস্তানের নির্বাচন কমিশন সেগুলি ইস্যু করেছে। পরিচয়পত্রে যে সিরিয়াল নম্বর রয়েছে তার একটি লাহোরের, অন্যটি গুজরানওয়ালার।