গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কাশ্মীরের উন্নয়ন রুখতে হামলা জঙ্গিদের : মোদী

    কাশ্মীরের উন্নয়ন রুখতে হামলা জঙ্গিদের : মোদী

    0
    99
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জম্মু-কাশ্মীরের উন্নয়নকে রুখে দিতে বারবার হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা।উপত্যকায় দাঁড়িয়ে এমনই হুংকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
    সোমবার বহু প্রতীক্ষিত শ্রীনগর ও লাদাখের মধ্যে সংযোগকারী জেড-মোড় টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি স্মরণ করেছেন টানেল তৈরি করতে এসে জঙ্গি হামলায় মৃত সাত শ্রমিকদের। তাঁর কথায়, কাশ্মীরের উন্নয়নকে রুখে দিতে বারবার হামলা চালানো হয়েছে। সুড়ঙ্গ নির্মাণ করতে এসে জঙ্গিদের হামলায় প্রাণও যায় সাতজন পরিযায়ী শ্রমিকের। কিন্তু তারপর সরকার থামেনি। ভয় পায়নি অন্যান্য শ্রমিকরাও। মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়েই উন্নয়নকে বজায় রাখে তারা। ভাষণের মাঝেই নিজের সংঘ জীবনের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এককালে সোনমার্গ, গুলমার্গে অনেক ঘুরেছেন তিনি। সংঘ থাকাকালীন কাশ্মীর যাতায়াত লেগেই থাকত তাঁর।
    তিনি ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেন। তখন তুষারপাত খুব বেশি হতো। কিন্তু জম্মু-কাশ্মীরের জনগণের উষ্ণতায় তিনি কখনও ঠান্ডা অনুভব করেননি। প্রধানমন্ত্রীর কথায়, জম্মু ও কাশ্মীর দেশের মুকুট। এই মুকুট আরও সুন্দর এবং সমৃদ্ধ হোক।