
অপরাধ বন্ধে টেসলার অপটিমাস রোবট এমন মানুষদের অনুসরণ করবে, যাতে তারা অপরাধ করার চেষ্টা করতে না পারেন, এমনই বলেছেন ইলন মাস্ক।টেসলার সিইও চাইছেন, কোম্পানিটির তৈরি অপটিমাস রোবট এমনভাবে ব্যবহার হোক, যাতে তা মানুষদের আশপাশে ঘুরে ঘুরে তাদের আচরণ নজরদারি করতে পারে।
এর উদ্দেশ্য কেউ কোনো অপরাধ করতে চাইলে তা আগে থেকেই রোধ করা।কয়েকটি ডেস্টোপিয়ান বা, অন্ধকারময় ভবিষ্যতের ধারণা তুলে ধরে ইলন মাস্ক বলেছেন, এসব হিউম্যানয়েড রোবট,রোবোকপ-এর মতো কাজ করবে, যেন এরা অপরাধ হওয়ার আগেই তা থামাতে পারে। এখানে রোবোকপ একটি কাল্পনিক পুলিশ রোবট, যা অপরাধ দমন করে।বার্ষিক সভায় বিনিয়োগকারীদের ইলন মাস্ক বলেছেন,এইভাবে অপটিমাস রোবট ব্যবহার করলে ভবিষ্যতে অপরাধ রোধে তা মানুষের জন্য কম কষ্টকর বা আরও ন্যায়সঙ্গত হতে পারে।তার ধারণা, যারা আগে অপরাধ করেছে তাদের অপটিমাস রোবটের মাধ্যমে নজরে রাখা হবে, যা এক ধরনের ঘুরে বেড়ানো নিরাপত্তা ক্যামেরা হিসেবে কাজ করবে, যাতে ভবিষ্যতে তারা আবার অপরাধ না করে তা নিশ্চিত করবে রোবট।
ইলন মাস্ক বলেছেন, ধরা যাক এখন আপনি একটি ফ্রি অপটিমাস রোবট পাচ্ছেন, যেটি কেবল আপনার পাশে ঘুরে ঘুরে আপনাকে অপরাধ করতে বাধা দেবে। তবে এর বাইরে আপনি যা খুশি করতে পারবেন।
