
অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের টেসলা। ১৫ জুলাই মুম্বইয়ে খুলছে টেসলার প্রথমক এক্সপেরিয়েন্স সেন্টার বা শোরুম।
ওই সেন্টারটি চালু হবে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স এ, যা হতে চলেছে ভারতের মাটিতে টেসলার প্রথম উপস্থিতি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই টেসলার পাঁচটি মডেল ওয়াই গাড়ি চিন থেকে এসে পৌঁছেছে মুম্বইয়ে।
ওই গাড়িগুলি এসেছে সাংহাইয়ের কারখানা থেকে এবং ভারতের কাস্টমসে এগুলির মূল্য ঘোষণা হয়েছে ২ দশমিক সাত সাত মিলিয়ন টাকা। তবে সম্পূর্ণ তৈরি গাড়ির ওপর ৭০ শতাংশ আমদানি শুল্কের কারণে প্রতি গাড়িতে প্রায় ২ দশমিক ১ মিলিয়ন টাকার শুল্কও দিতে হয়েছে।
