মাস্কের ২ হাজার কোটি ডলারে চিপ কারখানা

0
83
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিশ্বের সবচেয়ে বড় চিপ উৎপাদন কারখানা তৈরির ঘোষণা করেছেন ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স ও এক্স এআইয়ের এই যৌথ উদ্যোগে ব্যয় হবে প্রায় ২ হাজার কোটি ডলার।

মাস্কের এই নতুন প্রকল্পের নাম,টেরাফ্যাব। এটি হবে টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের এক যৌথ উদ্যোগ। নিজের চিরচেনা জাঁকজমকপূর্ণ ভঙ্গিতে মাস্ক দাবি করেছেন,সৌরশক্তি কাজে লাগানো ও গ্যালাকটিক বা তারাপুঞ্জজুড়ে সভ্যতা গড়ে তোলার পথে টেরাফ্যাব হবে পরবর্তী বড় পদক্ষেপ।টেসলা, স্পেসএক্স ও এক্সএআই এ তিন কোম্পানির প্রধান মাস্ক নিজের সোশ্যাল মিডিয়ায়,এক্স-এ এক লাইভস্ট্রিমের মাধ্যমে এ পরিকল্পনার কথ্য তুলে ধরেছেন। নাম থেকেই বোঝা যাচ্ছে এ প্রকল্পের মূল লক্ষ্য, প্রতি বছর এক টেরাওয়াট সমপরিমাণ কম্পিউটিং শক্তি উৎপাদন করা, যাতে মাস্কের বিভিন্ন কোম্পানির ক্রমাগত চিপের চাহিদা মেটানো সম্ভব হয়।লাইভস্ট্রিমে মাস্ক বলেছেন,স্যামসাং, টিএসএমসি ও মাইক্রনের মতো বর্তমান সাপ্লাই চেন পার্টনারদের প্রতি তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতে টেসলা ও স্পেসএক্সের যে পরিমাণ কম্পিউটিং শক্তির প্রয়োজন হবে বর্তমান চিপ নির্মাতাদের পক্ষে তার কেবল দুই শতাংশ পূরণ করা যাবে। মাস্ক বলেছেন, হয় আমাদের টেরাফ্যাব তৈরি করতে হবে না হলে আমরা প্রয়োজনীয় চিপ পাব না। আমাদের অনেক চিপ দরকার।২ হাজার কোটি ডলারের এ প্রকল্প টেক্সাসের অস্টিনে অ্যাডভান্সড টেকনোলজি ফ্যাব-এর মাধ্যমে শুরু হবে।এখানেই এখন টেসলার সদর দপ্তর। মাস্ক বলেছেন,এ কারখানায় দু’ ধরনের চিপ তৈরি হবে।

একটি পৃথিবীতে থাকা বিভিন্ন কাজের জন্য, যেমন টেসলার ফুল সেলফ ড্রাইভিং প্রযুক্তি বা অপটিমাস রোবট পরিচালনায় এবং অন্যটি মহাকাশে ব্যবহারের উপযোগী শক্তিশালী ও টেকসই চিপ।