গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ভারতে কর্মী নিয়োগ শুরু টেসলার

    ভারতে কর্মী নিয়োগ শুরু টেসলার

    0
    170
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইলন মাস্ক বৈঠকের পরই ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে মার্কিন সংস্থা টেসলা। আপাতত দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছে তারা।
    সার্ভিস টেকনিশিয়ান এবং অ্যাডভাইজার পদগুলি দিল্লিতে। কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট নিয়োগ করা হবে মুম্বইতে। দীর্ঘদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। গত বছর লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল, ভারতে আসবেন টেসলার উচ্চ আধিকারিকরা। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তাঁরা। সবমিলিয়ে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার। নির্বাচন চলাকালীন ভারতে মোদী-মাস্ক সাক্ষাৎ হতে পারে, এমন খবরও শোনা গিয়েছিল।
    তবে শেষ পর্যন্ত ভারতে আসেননি টেসলা কর্তা। তবে, প্রধানমন্ত্রীর সঙ্গে মাস্কের বৈঠকের মাত্র কয়েকদিন পরেই ভারতে নিয়োগ করতে চলেছে টেসলা।