গাড়ি কমিয়ে রোবট ও এআইয়ে নজর টেসলার

0
113
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

গাড়িনির্মাণ শিল্পের চেনা পথ ছেড়ে এবার রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পথে অটোপাইলটের গতি যেন একটু বাড়াল বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা মার্কিন কোম্পানি টেসলা।

 কোম্পানিটি বলেছে, প্রথমবারের মতো তাদের বার্ষিক আয় কমেছে। ইভি তৈরির ওপর থেকে মনোযোগ সরিয়ে এখন এআই ও রোবটিক্স প্রযুক্তির দিকে বেশি নজর দিচ্ছে কোম্পানিটি।মার্কিন ধনকুবের ইলন মাস্কের পরিচালিত কোম্পানিটি বলেছে,২০২৫ সালে তাদের মোট আয় তিন শতাংশ কমেছে। আর, বছরের শেষ তিন মাসে তাদের মুনাফা কমেছে প্রায় ৬১ শতাংশ। ঘোষণায় টেসলা বলেছে, নিজেদের জনপ্রিয় মডেল এস ও মডেল এক্স গাড়িগুলোর উৎপাদন বন্ধ করে দিচ্ছে তারা। ক্যালিফোর্নিয়ার যে কারখানায় এসব গাড়ি তৈরি হয় সেখানে এখন থেকে তৈরি হবে হিউম্যানয়েড রোবট,অপটিমাস।এ বছরের জানুয়ারিতে টেসলাকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ইভি নির্মাতার জায়গা দখল করেছে চীনের কোম্পানি, বিওয়াইডি। পাশাপাশি,গত বছর রাজনীতিতে মাস্কের সক্রিয় অংশগ্রহণ আমেরিকাসহ অন্যান্য দেশে বেশ বিতর্কেরও জন্ম দিয়েছে।

এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে সরকারি খরচ কমিয়ে আনার দায়িত্ব নেওয়াসহ মাস্কের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পর টেসলার বিক্রি কমেছে। বিশ্বের বিভিন্ন স্থানে টেসলার শোরুমগুলোতেও বিক্ষোভ দেখা গেছে।