টেসলার চালকবিহীন রোবোট্যাক্সি

0
163
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে চালকবিহীন রোবোট্যাক্সির পরীক্ষা শুরু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এই পরীক্ষায় গাড়ির ভেতরে কোনো মানুষ বা নিরাপত্তা পর্যবেক্ষক রাখা হয়নি। টেসলার লক্ষ্য, ২০২৬ সালের মধ্যে বাণিজ্যিকভাবে স্বচালিত ট্যাক্সি সার্ভিস চালু করা।

টেসলার প্রধান নির্বাহী কর্তা ইলন মাস্ক এ তথ্য নিশ্চিত করেছেন।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, টেসলা মডেল ওয়াই গাড়ি কোনো চালক ছাড়াই অস্টিনের ব্যস্ত সড়কে চলাচল করছে। মাস্ক সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন,গাড়িতে কোনো যাত্রী বা পর্যবেক্ষক ছাড়াই পরীক্ষা চলছে। এই খবরে টেসলার শেয়ারের দাম একদিনে প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।এর মাত্র এক সপ্তাহ আগে এক প্রযুক্তি সম্মেলনে মাস্ক জানিয়েছিলেন, শিগগিরই গাড়ি থেকে মানুষ নিরাপত্তা পর্যবেক্ষক সরিয়ে নেওয়া হবে।এর আগে জুন মাসে টেসলা সীমিত পরিসরে রোবোট্যাক্সি সার্ভিস চালু করে। তখন গাড়ির যাত্রী আসনে একজন নিরাপত্তা পর্যবেক্ষক থাকতেন। বর্তমানে অস্টিন শহরের বড় একটি এলাকায় এই সার্ভিস বিস্তৃত হলেও গাড়ির সংখ্যা এখনো সীমিত। প্রায় ২৫ থেকে ৩০টি গাড়ি পরীক্ষামূলকভাবে চলছে।

এই অগ্রগতি টেসলাকে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ওয়েমোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় ফেলেছে।ওয়েমো আমেরিকার বিভিন্ন শহরে প্রতি সপ্তাহে প্রায় সাড়ে চার লাখ পেইড রাইড পরিচালনা করছে এবং কোটি কোটি মাইল স্বচালিতভাবে গাড়ি চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে।