গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National তেন্ডুলকর এবং অ্যান্ডারসনের নামে টেস্ট সিরিজ

    তেন্ডুলকর এবং অ্যান্ডারসনের নামে টেস্ট সিরিজ

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হতে চলা টেস্ট সিরিজের নাম হতে চলেছে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এই নামকরণের কথা জানানো হয়েছে বলে সূত্রে খবর।
    ২০০৭ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত ইংল্যাড-ভারত টেস্ট সিরিজের নাম ছিল পতৌদি ট্রফি। ভারতের ক্রিকেটের একেবারেই শুরুর দিকের কিংবদন্তী ক্রিকেটার ইফতিকার আলী খান পতৌদি এবং মনসুর আলী খান পতৌদির সম্মানে আয়োজন করা হয়ে এই ট্রফি।
    তবে দিনকয়েক আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এবার তারা একটি নতুন ট্রফি শুরু করতে চায়। আর এজন্যে বেছে নেওয়া হয়েছে ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের নাম।