গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

    ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

    0
    61
    ছবি সৌজন্যে : ফাইল

    বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

    আসামিপক্ষের আইনজীবীদের জেরা সোমবার ,৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।তার আগে,মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে মামলার শেষ সাক্ষী মূল তদন্ত কর্তা মো. আলমগীর জবানবন্দি দেন।তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, জুলাই-আগস্টে আন্দোলন দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আন্দোলনকারীদের ওপর প্রায় ৩ লাখ ৫ হাজার গুলি চালায়।তিনি অভিযোগ করেন, আসামিরা হত্যাকাণ্ড ও নৃশংসতা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি, বরং খুন-গুম-জখমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন।

    এর আগে আদালতে উপস্থাপন করা হয় যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত চারটি ভিডিওচিত্র। এসব প্রমাণে আন্দোলন দমনের নৃশংসতার চিত্র উঠে আসে।প্রসিকিউটর তানভীর জোহা বলেছেন, আন্দোলন দমনে শেখ হাসিনা ফোনে নির্দেশ দিয়েছিলেন।