মহারাষ্ট্রে টেট -র প্রশ্ন ফাঁস, সরব রাহুল গান্ধী

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরীক্ষা বাতিল হওয়ার পর মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে তিন দফা দাবি জানিয়েছেন তিনি।
মহারাষ্ট্র টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই পরীক্ষা বাতিল করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে তিনটি দাবি জানান। প্রথমত, গোটা ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। দ্বিতীয়ত, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য উপযুক্ত সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।