মুখে কালি লাগিয়ে বিক্ষোভে টেট উত্তীর্ণরাও

0
94
ছবি সৌজন্যে : নিজস্ব
একদিকে বিকাশভবনের সামনে ১২ দিন ধরে অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। অন্যদিকে কলেজ স্কোয়ারে ২০২২-র টেট উত্তীর্ণরা।
মুখে কালি লাগিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার থেকে কলেজ স্কোয়ারে অবস্থান শুরু করেছিলেন তাঁরা। রবিবার তৃতীয় দিনে মুখে কালি মেখে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য যে পেনের কালিতে পড়ানোর কথা, সেই পেনের কালিতে লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি দীর্ঘ ৫-৭ বছর পর ২০২২-এ টেট নেওয়া হয়। এরপর ২০২৩-এ টেটের ফলপ্রকাশ হয়। সেই প্রকাশের পর এখনও পর্যন্ত নিয়োগ পাননি তারা।