বেকার মেলায় টেট উত্তীর্ণরা ভাজলেন চপ, বেগুনি

0
231
ছবি সৌজন্যে : নিজস্ব

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বিকাশভবনের সামনে কেউ ভাজলেন আলুর চপ, কেউ বানালেন ঝালমুড়ি, ঘুগনি। সল্টলেকে মঙ্গলবার দুপুরে বেকার মেলায় সরকার বিরোধী স্লোগান, সাউটিং-এ মুখরিত হয়ে রইলো।

২০২২ টেট উত্তীর্ণদের দাবি, মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চ থেকে দাবি করেন দশ লক্ষ শূন্যপদ রয়েছে। অথচ বাংলার যোগ্য ছেলেমেয়েরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শূন্যপদ রয়েছে। ওই শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতেই এদিন অভিনব বিক্ষোভ অবস্থানের সিদ্ধান্ত নেন চাকরিপ্রার্থীরা।