
শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের নেতাদের বৈঠকে পর ওই ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি বলেছেন, সোমবার মধ্য রাত থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যেকার এই উত্তেজনা ১৯০৭ সালে কম্বোডিয়ার ফরাসি ঔপনিবেশিক শাসনামলে অস্পষ্ট সীমারেখাকে ঘিরে বহুদিনের বিরোধকে আবারও জাগিয়ে তুলেছিল। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত-এর উপস্থিতিতে ওই বৈঠকটি আয়োজিত হয়েছে।
