
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১০ বছর ধরে আটক থাকা উইঘুরদের চীনে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড।মানবাধিকার সংস্থাগুলো আপত্তি উপেক্ষা করে এরইমধ্যে অন্তত ৪০ জনকে চীনে পাঠিয়েছে দেশটি।এরপরেই মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্কবার্তা দিয়ে বলেছে, চীনে এই উইঘুররা নির্যাতনের শিকার হতে পারে। এমনকি, তাদের জীবন বিপন্ন হতে পারে।তবে, এসব আশঙ্কার তোয়াক্কা না করেই উইঘুরদের ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড।
চীনের বন্দিশালায় ১০ বছর ধরে আটক থাকার পর একটি ফ্লাইটে ওই ৪০ উইঘুরকে চীনের জিনজিয়াং অঞ্চলে পাঠানো হয় বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য ২০১৫ সালের পর এবারই থাইল্যান্ড প্রথম উইঘুরদের চীনে পাঠাল।এদিকে,উইঘুররা চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের একটি মুসলিম জাতিগোষ্ঠী।তাদের ওপর গণহত্যা চালানো এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আছে চীনের বিরুদ্ধে।
অন্যদিকে আমেরিকা এবং রাষ্ট্রসংঘ এই উইঘুরদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পর গোপনীয়তা বজায় রেখে থাইল্যান্ড তাদেরকে চীনে ফেরত পাঠিয়েছে।থাই সরকার জানিয়েছে, তারা ৪০ জন উইঘুরকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এক দশকের বেশি সময় ধরে আটকে রাখা ঠিক নয়।
