গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs থাইল্যান্ডের মহিলার শ্লীলতাহানি, ধৃত অ্যাপ বাইক চালক 

    থাইল্যান্ডের মহিলার শ্লীলতাহানি, ধৃত অ্যাপ বাইক চালক 

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব
    থাইল্যান্ডের মহিলা নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অ্যাপ বাইক চালককে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুকান্ত নগরে। জানা গিয়েছে, থাইল্যান্ডের বাসিন্দা বছর চল্লিশের মহিলা কর্মসূত্রে সুকান্ত নগরের বসবাস করেন।
    রবিবার রাত এগারোটা নাগাদ পিকনিক গার্ডেন থেকে অ্যাপে একটি বাইক বুক করেন তিনি। সুকান্ত নগরে সেই পৌঁছয় বাইক। সেইমতো চালকের ভাড়া হয় ৭২ টাকা। মহিলার বয়ান অনুযায়ী, গন্তব্যে পৌঁছানোর পর টাকা হেলমেটের নীচে রেখে চলে যান তিনি। কিন্তু মিনিট ১৫ মিনিট পরে অ্যাপ বাইক চালক টাকা চাওয়ার জন্য মহিলার বাড়িতে পৌঁছে যান। এরপরেই শুরু হয় বচসা, অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে।
    এরপরই বিধাননগর দক্ষিণ ধারা দারস্থ হন ওই মহিলা। অনলাইন বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে নরেন্দ্রপুর থানায় এলাকা থেকে গ্রেফতার করা হয়।