ঠাকুরপুকুরকাণ্ড: টাকা নিয়ে মিটমাটে চাপ পুলিশের, দাবি পরিবারের

0
190
ছবি সৌজন্যে : নিজস্ব
ঠাকুরপুকুরের দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ টাকা নিয়ে মিটমাট করার প্রস্তাব দিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ সিরিয়াল পরিচালকের গাড়ির ধাক্কায় নিহতের পরিবার। ৭ দিন পরেই ছিল ছেলের বিয়ে।
তাই মিষ্টির অর্ডার দিতে রবিবার সকালে ঠাকুরপুকুর বাজারে গিয়েছিলেন প্রৌঢ় আমিনুর রহমান। তারপরেই যেভাবে চিত্র পরিচালক সিদ্ধান্ত দাস এবং তার সঙ্গী সিরিয়ালের নায়িকা এবং প্রযোজককে ঠাকুরপুকুর থানায় বসিয়ে রেখে নিহতের পরিবারকে চাপ তৈরি করা হয়েছিল, তাতে ক্ষুব্ধ এলাকার মানুষজন। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে গাড়িতে দুর্ঘটনার পর ওই গাড়িতে ১৩টা মদের বোতল এবং গাঁজার কলকে এবং গাঁজা পাওয়া গিয়েছিল। কিন্তু কেস ডায়েরিতে তার উল্লেখ নেই। একইভাবে দুর্ঘটনার পর প্রযোজক মহিলা পুলিশের গাড়িতে উঠতে গিয়ে এতটাই মদ্যপ ছিলেন যে পড়ে যান। এরমধ্যে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে ঘিঞ্জি রাস্তায় পরিচালকের গাড়িটি স্কুটারে গিয়ে ধাক্কা মারে তারপর হঠাৎই পালাতে গিয়ে একেপর পর এক গাড়ি এবং সাধারণ মানুষকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তারপরেই স্থানীয় জনতা ধাওয়া করে গাড়িটিকে আটক করে। চালক পরিচালক এবং তার সঙ্গীসাথীদের মারতে গেলে উদ্ধার করে পুলিশ। এখান থেকেই নিহতের পরিবারের প্রশ্ন রামনবমীর দিন যখন রাস্তায় এত পুলিশ, তখন রসকুঞ্জ থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ১১ কিলোমিটার পথ কি করে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আসতে পারলেন পরিচালক ও তার সঙ্গীসাথীরা। ওই দিন দুর্ঘটনায় কারও মাথা ফেটেছে, কারও পা ভেঙেছে, কারও আঙুলে অপারেশন করতে হয়েছে। এটা নিয়ে থানায় জানাতে গেলে পুলিশ টাকা নিয়ে মিটমাট করে নিতে বলেছে বলে অভিযোগ নিহতের পরিবার।
অন্যদিকে পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছিতাকৃত খুনের চেষ্টা সহ বেশকিছু ধারায় মামলা দেওয়া হয়েছে। পরিচালককে ১০ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।