গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

    আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের। তবে রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো বিশ্বাস করেন না যে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা টিভিকের আছে।

    আর এ কারণেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হচ্ছে না থালাপতির। উল্লেখ্য ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া টিভিকে-এর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন। কংগ্রেসের পাঁচটি আসনসহ এই সংখ্যা বেড়ে ১১৩ হয়েছে, তবে বিজয়ের জেতা দুটি আসনের মধ্যে একটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য টিভিকে-কে আরও ছ’টি আসন পূরণ করতে হবে। এর মধ্যে টিভিকে সুপ্রিমো থলপতি বিজয় বৃহস্পতিবার সকালে আবারও পৌঁছে গিয়েছিলেন তামিলনাড়ুর লোকভবনে। সরকার গঠনের জাদুসংখ্যা তাঁর হাতে রয়েছে, সেই প্রমাণ দিতেই গিয়েছেন থলপতি-এমনটা সূত্রের খবর। এর আগে, বুধবার দুপুরে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তামিলনাড়ু লোকভবনে গিয়ে দেখা করেন বিজয়। আর্জি জানান সরকার গঠনের। কিন্তু সূত্রের খবর, বিজয়ের দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহপ্রকাশ করেন রাজ্যপাল। তিনি এখনও সন্তুষ্ট হতে পারেননি। কারণ বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন।

    সরকার গড়তে গেলে আরও ১০টি আসন চাই। ইতিমধ্যেই কংগ্রেস সমর্থন জানিয়েছে বিজয়কে। কিন্তু কংগ্রেসের কাছে পাঁচটি আসন রয়েছে। ফলে পাঁচটি আসন কম পড়ছে সরকার গঠনের ক্ষেত্রে। সেকারণেই রাজ্যপাল জানিয়ে দেন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারবেন না বিজয়। খবর বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা মেনে নিয়ে রাজ্যপাল আস্থা ভোটের ডাক দিতে পারেন। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার শপথগ্রহণ কার্যত অসম্ভব। তবে সুপারস্টার যে নিজের লক্ষ্যের দিকে একধাপ এগিয়ে গিয়েছেন, সেটা নিশ্চিত। কিন্তু তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে ডামাডোল কবে কাটবে, বাড়ছে ধোঁয়াশা।